ডা: গাজী মোহাম্মদ আরিফুল ইসলাম ভিলীয়া
এমবিবিএস, বিসিএস, এমএস (অর্থোপেডিক্স সার্জারী)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সহকারী রেজিষ্ট্রার – ক্যাজুয়ালটি বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
অর্থোপেডিক্স, ট্রমা, স্পোর্টস ও হ্যান্ড সার্জন
একজন নিবেদিত প্রাণ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ
ডা. গাজী মোহাম্মদ আরিফুল ইসলাম ভিলীয়া একজন নিবেদিতপ্রাণ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন। তিনি ২০২৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অর্থোপেডিক ও ট্রমা সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ইতিপূর্বে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (২০১৪) ও ইন্টার্নশিপ (২০১৫) সম্পন্ন করেছেন। ৩৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই সদস্য বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিনিয়ত অসংখ্য ইমারজেন্সি রোগীর জীবন রক্ষায় কাজ করছেন।
শিক্ষা জীবন
কুমিল্লা জেলার বুড়িচং থানার জঙ্গলবাড়ি গ্রামের কৃতি সন্তান ডা. ভিলীয়া ২০০৫ সালে শ্রীমন্তপুর এম. এ. সাত্তার উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ২০০৭ সালে কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ হতে এইচএসসি উত্তীর্ণ হন।
সমাজসেবা ও মানবিক উদ্যোগ
ছুটির দিনে নিজ গ্রামে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া এতিমখানা, মাদ্রাসা ও মসজিদে নিয়মিত অনুদান প্রদান করেন। ভবিষ্যতে একটি স্বল্পমূল্যের চিকিৎসা সেবামূলক হাসপাতাল গড়ার লক্ষ্য রয়েছে তার।
কৃতজ্ঞতা
শিক্ষাজীবনে প্রেরণার জন্য ডা. ভিলীয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার মরহুম দাদা, শ্রীমন্তপুর এম. এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুস সাত্তার খানের প্রতি।
